নেত্রকোনায় ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বটগাছ প্রতীকের প্রার্থীর সমর্থন ঘোষণা

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

সারাবাংলা

নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের সমর্থনে

2026-02-02T16:42:41+00:00
2026-02-02T16:42:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেত্রকোনায় ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বটগাছ প্রতীকের প্রার্থীর সমর্থন ঘোষণা
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪২ পিএম   (ভিজিট : ১৩৮)
X

নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের সমর্থনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী মুহাম্মদ আব্দুর রহিম রুহী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

সোমবার দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে মাওলানা গাজী মুহাম্মদ আব্দুর রহিম রুহী বলেন, “জুলাই অভ্যুত্থানের ফসল হিসেবে জনগণ সবাইকে ঐক্যবদ্ধ দেখতে চায়। ১০ দলীয় জোটে জামায়াতে ইসলামীর আসন ভাগাভাগি নিয়ে মোনাফেকি করা হয়েছে। দলের জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বৃহত্তর ঐক্যের স্বার্থে বিএনপির প্রার্থী অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হককে সমর্থন জানিয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলন জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ক্বারী সাইদুর রহমান, হাজী রজব আলী, মোহাম্মদ হোসাইনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy