নির্বাচন উপলক্ষে ঝুঁকিপূর্ণ পার্বত্য অঞ্চলে বিজিবির সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ

জুয়েল, আলীকদম প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ঝুঁকিপূর্ণ পার্বত্য অঞ্চলে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বিজিবি।সোমবার (২ ফেব্রুয়ারি)

2026-02-02T16:55:11+00:00
2026-02-02T18:06:05+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নির্বাচন উপলক্ষে ঝুঁকিপূর্ণ পার্বত্য অঞ্চলে বিজিবির সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ
জুয়েল, আলীকদম প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৫ পিএম  আপডেট: ০২.০২.২০২৬ ৬:০৬ পিএম  (ভিজিট : ৯১)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ঝুঁকিপূর্ণ পার্বত্য অঞ্চলে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বিজিবি। 

সোমবার (২ ফেব্রুয়ারি) বান্দরবানের আলীকদম ব্যাটালিয়ন আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে জানানো হয় কক্সবাজার রিজিওনের আওতাধীন বান্দরবান সেক্টরের অধীন আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) বান্দরবান পার্বত্য জেলার আলীকদম ও লামা উপজেলায় ৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করেছে।  দুই উপজেলায় মোট ৬২টি দুর্গম ভোটকেন্দ্রে ০৫টি বেইজ ক্যাম্পের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

এছাড়া নির্বাচনকালীন নিরাপত্তা জোরদারে কুইক রেসপন্স ফোর্স, র‌্যাপিড অ্যাকশন টিম ও কে-নাইন ডগ স্কোয়াড প্রস্তুত রাখা হয়েছে। 

ভোটাররা যেন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে বিজিবি।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আলী কদম ব্যাটালিয়নের পদাতিক পরিচালক ও অধিনায়ক  লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী, ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ এবং সুবেদার মেজর মোহাম্মদ ওসমান গনি।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy