সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ভোলা সদর উপজেলার যুগিরঘোল এলাকায় অবস্থিত গণপূর্ত বিভাগের কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিটি ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে জানান আন্দোলনকারীরা।
অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন সিনিয়র হিসাব সহকারী মো. মনিরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী মো. ইমাম হোসেন, মোহাম্মদ জাকারিয়া আখন, মোহাম্মদ সাইফুল ইসলাম ও পারভেজ খলিফা, অফিস সহকারী মাহফুজুর রহমান, হিসাব সহকারী মো. ফয়েজ উদ্দিন, অফিস সহায়ক প্রশান্ত চন্দ্র দে, আনোয়ার হোসেনসহ গণপূর্ত বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জাতীয় বেতন কাঠামো হালনাগাদ না হওয়ায় সরকারি কর্মচারীরা আর্থিকভাবে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী দ্রুত বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ করা না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।