প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৪ এএম আপডেট: ০৩.০২.২০২৬ ১১:২১ এএম (ভিজিট : ১২৪)

X
দেশ ও জাতির কল্যাণে সৎ, যোগ্য ও ইসলামপন্থী নেতৃত্ব নির্বাচনের ওপর গুরুত্বারোপ করতে হবে। আপনারা রাজশাহী-৫ আসনে আমাকে জয়লাভ করালে প্রথমে পুঠিয়া-দুর্গাপুরের নতুন রাস্তা পাকা করণ ও পুরাতন রাস্তা সংস্কার করে দেব যেন কোন লোকের চলাচলে ভোগান্তি না হয়। কৃষকদের কৃষি পণ্য ৫২ কেজি মণ দিতে হবে না ৪০ কেজিতেই মণ করে দিবো। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব এবং বিভিন্ন ধরনের ট্রেনিং এর ব্যবস্থা করে দেব যাতে বেকাররাও সেই টেনিং নিয়ে উদ্যোক্তা হতে পারে বলে প্রধান অতিথির বক্তব্যে এসব বিভিন্ন প্রতিশ্রুতি দেন মাওলানা মনজুর রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০২ ফেব্রুয়ারি) সন্ধার পরে বানেশ্বর কাচারি মাঠে বানেশ্বর ইউনিয়ন জামাত ইসলামের আমির মোঃ হাসানুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত দাঁড়ি পাল্লার প্রার্থী মাওলানা মনজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বাংলাদেশ জামায়াত ইসলামীর
আঞ্চলিক সহকারী পরিচালক রেজাউর রহমান, বাংলাদেশ জামায়াত ইসলামীর রাজশাহী জেলার সহকারী সেক্রেটারি নুরুজ্জামান লিটন, রাজশাহী জেলা কর্ম পরিষদের সদস্য অধ্যাপক মিনহাজুল ইসলাম, রাজশাহী জেলা কর্ম পরিষদের সদস্য হাফেজ হাফিজুর রহমান, জেলা পূর্ব ছাত্র শিবিরের সেক্রেটারি আব্দুর রউব, রাজশাহী জেলা শাখার এনসিপির জয়েন্ট সেক্রেটারি আতাউর রহমান প্রমূখ।
সভায় দলীয় নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশগ্রহণ করেন। বক্তারা ১২ ফেব্রুয়ারি সারাদিন ভোট দিয়ে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে জনসমর্থন জানানোর আহ্বান জানান।
অনুষ্ঠানটি বাংলাদেশ জামায়াতে ইসলামী, পুঠিয়া উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়।