গাজীপুরে ৯৩৫টির মধ্যে ৪৪০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

স্টাফ রিপোর্টার,গাজীপুর

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে পাঁচটি সংসদীয় আসনে মোট ৯৩৫টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব ভোট

2026-02-03T10:47:27+00:00
2026-02-03T10:47:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজীপুরে ৯৩৫টির মধ্যে ৪৪০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ
স্টাফ রিপোর্টার,গাজীপুর
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৭ এএম   (ভিজিট : ১৩৪)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে পাঁচটি সংসদীয় আসনে মোট ৯৩৫টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব ভোট কেন্দ্রের মধ্যে ৪৪০টি কেন্দ্রই গুরুত্বপূর্ণ ( ঝুঁকিপূর্ণ ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরমধ্যে গাজীপুর মহানগর এলাকায় রয়েছে চারশত ভোট কেন্দ্র। 

এরমধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্রের সংখ্যা ২২৭ টি। জেলা অংশে গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে ২১৩ টি। গাজীপুর জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশের দায়িত্বশীল করেছেন প্রাপ্ত সূত্র জানা গেছে। গাজীপুর  এবার গুরুত্বপূর্ণ ও সাধারণকার ক্যাটাগরি হিসেবে দুই ভাগে ভাগ করা হয়েছে জেলার পাঁচটি উপজেলার মধ্যে সদর উপজেলার ৪৭টি কেন্দ্রের মধ্যে ৪৪টি কেন্দ্র গুরুত্বপূর্ণ। কালিয়াকৈর উপজেলার ১২৮টি কেন্দ্রের মধ্যে ৯১টি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ)। শ্রীপুরে ১৪৮টি কেন্দ্রের মধ্যে ৯৭টি কেন্দ্র গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ), কাপাসিয়ায় ১২২টি কেন্দ্রের মধ্যে ৪৬টি কেন্দ্র গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ ), কালীগঞ্জে ৯০টি কেন্দ্রের মধ্যে ৩৫টি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ)।

এছাড়া গাজীপুর মহানগরে তিনটি সংসদী আসন রয়েছে। গাজীপুর মহানগরে ৪০০টি ভোট কেন্দ্র রয়েছে। এরমধ্যে ২২৭টি গুরুত্বপূর্ণ ( ঝুঁকিপূর্ণ)। গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার জানান, প্রতিটি ভোট কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা লাগানো থাকবে। ভোট কেন্দ্র দখল করে সমূহে পুলিশের পাশাপাশি আনসার ভিডিপি সদস্য মোতায়েন থাকবে। এছাড়া সেনাবাহিনী, বিজিবি, র্যাব, সদস্যরা সার্বক্ষণিক টহলে থাকবে। পুলিশ সদস্যরা বডি অন ক্যামেরার মাধ্যমে কেন্দ্র সমূহ দায়িত্ব পালন করবেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy