প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৫ এএম আপডেট: ০৩.০২.২০২৬ ১১:২০ এএম (ভিজিট : ৪৬)

X
শেরপুরের শ্রীবরদী উপজেলার জামায়াতে ইসলামী সেক্রেটারি রেজাউল করিম হত্যা মামলায় ঝিনাইগাতী উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান রুবেল (৪০)কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার রাতে ঝিনাইগাতী উপজেলার বনগাঁও থেকে গ্রেফতার করা হয়। রুবেল ঝিনাইগাতী উপজেলার বনকালী এলাকার গেসু মিয়ার ছেলে। রেজাউল হত্যা মামলার ৫৫ নাম্বার আসামী।
এবিষয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীকে আদালতে পাঠানো হবে।
এদিকে শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এবং নি:শর্ত মুক্তির দাবি জানান।
বিএনপি প্রার্থীসহ ৪০ নেতার আগাম জামিন তবে নির্বাচনি সহিংসতায় জামায়াত নেতা রেজাউল করিমের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় শেরপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ ৪০ জন নেতাকর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দেয়া হয়। সোমবার দুপুরে হাইকোর্টে জামিন আবেদনের শুনানি শেষে প্রধান আসামিসহ ৪০ জন আসামির ৬ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করে বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
এই ঘটনায় বিকেলেই মামলার বাদী ও নিহতের স্ত্রী মারজিয়া শেরপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আসামিদের হাইকোর্ট থেকে আগাম জামিন দেয়ার প্রতিবাদ জানান।