প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০২ পিএম (ভিজিট : ১৬০)

X
নীলফামারীর -৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের লাঙ্গল প্রতিকের প্রার্থী সিদ্দিকুল আলম তাকে হত্যার উদ্দেশ্যে প্রতিপক্ষ প্রার্থীর নির্দেশে নির্দেশদাতার লোকজন মব সৃষ্টি করে তার গাড়ি বহর আটকিয়ে বাঁশের লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্র সজ্জ্বিত হয়ে হামলা চালায় অভিযোগ তুলে সোমবার (০২ ফেব্রুয়ারী) দুপুরে নীলফামারীর সৈয়দপুর শহরের বিমানবন্দর সড়কস্থ ইকু হেরিটেজ হলরুমে এক সংবাদ সম্মেলেন করেছেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, রোববার (০১ ফেব্রুয়ারী) রাত ১১টার দিকে তিনি তার নির্বাচনী এলাকার কিশোরগঞ্জে একটি পূজার অনুষ্ঠান শেষে ফেরার পথে কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডি ইউনিয়নের মাস্টার পাড়া এলাকার সড়কে তার প্রতিদ্বন্দি প্রার্থীর ( সংবাদ সম্মেলনে নাম উল্লেখ করেছেন) নির্দেশে ৩০/৪০ জন লোক উল্লেখিত অস্ত্র সজ্জ্বিত হয়ে তার নির্বাচনী গাড়ি বহরে হামলা চালান। এসময় আমার সরকারিভাবে নেওয়া গানম্যান সাবেক সেনা-সদস্য আব্দুর রাজ্জাককেও নাজেহাল করা হয়।
পরে খবর পেয়ে আইন-শৃংখলা রক্ষা বাহিনীর লোকজন ঘটনাস্থলে এসে ঘটনা নিয়ন্ত্রণে আনেন। এ হামলার বিষয়ে ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে লাঙ্গল প্রতিকের প্রার্থী সিদ্দিকুল আলমের নির্বাচন পরিচালনা কমিটির উপদেস্টা মাসুদ রানা কিশোরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন বলেও সংবাদ সম্মেলনে প্রার্থী সিদ্দিকুল আলম জানান। (ছবি আছে)