প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১০ পিএম (ভিজিট : ২৫২)

X
মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলার কামারখাড়া হাই স্কুল মাঠে ত্রিয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী জনসভা ২রা ফেব্রুয়ারী সোমবার বিকালে অনুষ্ঠিত হয় ।
শেখ জামালের সভাপতিত্বে, হুমায়ুন হালদারের সঞ্চালনায় প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ -২ আসন থেকে বিএনপি মনোনীত এমপি প্রার্থী এডভোকেট আবদুস সালাম আজাদ, বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা আলী আজগর রিপন মল্লিক, সহ- সভাপতি আক্তার হোসেন মোল্লা, উপজেলা মুক্তিযুদ্বা দলের সভাপতি ওয়ালিউল্লা খান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ইকু, দিঘীরপাড় ইউনিয়ন বিএনপি সভাপতি শামিম মোল্লা, কৃষকদলের সভাপতি আমিনুল তালুকদার, সিনিয়র সহ- সভাপতি আজিজ হালদার, সাধারন সম্পাদক পারভেজ ঢালী, বিএনপি যুববিষয়ক সম্পাদক ইকবাল শিকদার, সুইজারল্যান্ড প্রবাসী বিএনপি নেতা আলামিন শিকদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কানন গোলদার, দিঘীরপাড় ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক বিএম মনোয়ার হোসেন, উপজেলা যুবদল যুগ্নআহবায়ক নজরুল মোল্লা, বিএনপি নেতা নজরুল ঢালী, মোক্তার হোসেন, সুমন সহ নেত্রীবৃন্দ ।