প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩৬ পিএম (ভিজিট : ২৬৪)

X
বাংলাদেশ সরকারি কর্মচারীদের নবম পে-স্কেল বাস্তবায়ন দাবি আদায় আন্দোলনের অংশ হিসেবে বিলাইছড়িতে ৩ দিনের অবস্থান ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) প্রথম দিনে উপজেলার সরকারি কর্মচারিগণ এ কর্মসূচি পালন করেন।
এ উপলক্ষে উপজেলা কমপ্লেক্স হতে বিক্ষোভ র্যালি শুরু করে বিলাইছড়ি থানাসহ প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে জড়ো হন।
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক, চিত্ত রঞ্জন চাকমার নেতৃত্বে কর্মসূচি বাস্তবায়ন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. রনি সরকার, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রঞ্জন তঞ্চঙ্গ্যাসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের ন্যায্য দাবিসমূহ পূরণ করা না হলে, আগামীতে তাদের কেন্দ্রীয় সিদ্ধান্তে সামিল হয়ে আরও কঠোর কর্মসূচি ও মহাসমাবেশের ডাক দিতে বাধ্য হবেন।