প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৫ পিএম (ভিজিট : ৯৩)

X
রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে ২৯৯ নম্বর রাঙ্গামাটি সংসদীয় আসনের ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক নির্বাচনী গণসংযোগ করেছেন।
আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়াএলাকা, গাইন্দ্যা, ইসলামপুর, নোয়াপাড়া, হাজী পাড়া, হ্নারামুখ পাড়া সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ করে রিক্সা মার্কায় ভোট চান।
এ সময় তিনি বলেন, নির্বাচনে বিজয়ী হলে বৈষম্যহীন,কল্যাণ মূলক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এবং সাম্প্রদায়িক সম্প্রীতির আধুনিক মডেল রাঙ্গামাটি জেলায় পরিনত করা হবে।পাশাপাশি কর্ণফূলী নদীর উপর সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন।
তিনি জানান তারুণ্যের প্রথম ভোট সত্য ও ন্যায়ের পক্ষে হোক এবং গণভোটে হ্যাঁ দিয়ে জয়যুক্ত করুন।
গণসংযোগকালে জেলা ও রাজস্থলী উপজেলার ১১ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গণসংযোগ শেষে তিনি রাজস্থলী বাজার নির্বাচনী সমাবেশে রাজস্থলী উপজেলা জামাত ইসলামের সভাপতি মৌলনা ফরিদ আহম্মদ এর সভাপতিত্বে আলোচনা সভায় উপরোক্ত কথা গুলো বলেন বলেন। এ সময় রাজস্থলী উপজেলার জামাত ইসলামের সাধারণ সম্পাদক রেজাউল করিম, খেলাফত মসলিজের সভাপতি, রাসেদ, সাধারণ সম্পাদক আবু হুরায়রা, সাংগঠনিক সম্পাদক ফোরকান আলী, ইলিয়াজ সওদাগর, হানিফ, কামাল উদ্দিন, আবদুল জব্বার সহ উপজেলার বিভিন্ন সংগঠনের নেতা কর্মীগন।