হরিরামপুরে যৌথবাহিনীর অভিযানে পিস্তল, ককটেল ও বোমা উদ্ধার

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মানিকগঞ্জে যৌথবাহিনীর অভিযানে একটি রিভলবার (পিস্তল), পাঁচটি ককটেল বোমা, একটি বৈদ্যুতিক সংযোগযুক্ত বোমা এবং বেশ কয়েকটি দেশীয় ধারালো

2026-02-03T16:35:18+00:00
2026-02-03T16:35:18+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
হরিরামপুরে যৌথবাহিনীর অভিযানে পিস্তল, ককটেল ও বোমা উদ্ধার
হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৫ পিএম   (ভিজিট : ৩৫৩)
X

মানিকগঞ্জে যৌথবাহিনীর অভিযানে একটি রিভলবার (পিস্তল), পাঁচটি ককটেল বোমা, একটি বৈদ্যুতিক সংযোগযুক্ত বোমা এবং বেশ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ব্রিজ সংলগ্ন একটি পরিত্যক্ত স্থানে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে। উদ্ধারকৃত সামগ্রীগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওয়াসিম আকরাম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার মহর আলী এবং অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মামুন।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে যৌথবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক কারা এবং কী উদ্দেশ্যে সেখানে রেখেছিল সে বিষয়ে তদন্ত চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy