বরেণ্য রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মহসিন আলী প্রধান আর নেই

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

সারাবাংলা

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের বরেণ্য সংগঠক, রাজনীতিবিদ, সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা মহসিন আলী প্রধান আর নেই।মঙ্গলবার (৩

2026-02-03T17:15:19+00:00
2026-02-03T17:15:19+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বরেণ্য রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মহসিন আলী প্রধান আর নেই
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৫ পিএম   (ভিজিট : ২৫৫)
X

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের বরেণ্য সংগঠক, রাজনীতিবিদ, সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা মহসিন আলী প্রধান আর নেই। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক পৌনে ২টায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

তার আকস্মিক মৃত্যুতে তেঁতুলিয়াসহ পুরো পঞ্চগড় জেলার রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মহসিন আলী প্রধান বাংলাবান্ধা ইউনিয়নের ধাইজান গ্রামের বাসিন্দা। তিনি মরহুম মোবারক হোসেন প্রধানের একমাত্র সন্তান। আশির দশকে বিএ পাস করে তিনি ফকিরপাড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। পরে জনপ্রতিনিধি হিসেবে বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনসেবায় আত্মনিয়োগ করেন। তিনি দুইবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

রাজনৈতিক জীবনে তিনি দীর্ঘ প্রায় ৩০ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তেঁতুলিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে সভাপতির দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে দলের সাংগঠনিক শক্তি ও কাঠামো আরও সুসংহত হয়। তেঁতুলিয়া উপজেলায় দলের দুর্দিনে তিনি নেতাকর্মীদের কান্ডারি হিসেবে সাহসী ভূমিকা রাখেন এবং প্রতিটি মিছিল-সমাবেশ ও আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেন।

তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন রঞ্জু বলেন, মহসিন আলী প্রধান সততা ও নিষ্ঠার সঙ্গে দলের দায়িত্ব পালন করেছেন। তিনি দুইবার বাংলাবান্ধা ইউনিয়নের সফল চেয়ারম্যান ছিলেন এবং একজন সুনামধন্য রাজনীতিবিদ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তার মতো একজন সৎ, আদর্শবান ও নিষ্ঠাবান কর্মী হারিয়ে দল অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

মঙ্গলবার বিকেল ৩টায় যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির, পঞ্চগড় জজকোর্টের পিপি অ্যাডভোকেট আদম সুফি, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসেন, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন, তেঁতুলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি)সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক সংগঠনের নেতৃবৃন্দ।

মরহুমের পুত্র তানভীর আলম প্রধান দেশবাসীর কাছে তার বাবার আত্মার মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy