শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি প্রধানের আগমন
ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৩ পিএম (ভিজিট : ৯৯)

X
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় হেলিকপ্টার যোগে বাংলাদেশ বিজিবির প্রধান ও মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী ঝিনাইগাতী মিনি স্টেডিয়াম মাঠে অবতরণ করেন।
এরপর তিনি কঠোর নিরাপত্তার মধ্যে গাড়ি যোগে ঝিনাইগাতী বিজিবির বেইজ ক্যাম্প এবং মহিলা আদর্শ ডিগ্রি কলেজে প্রবেশ করেন। এ সময় মহাপরিচালক শেরপুর জেলার সরকারি উর্ধ্বতন কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন।
বিজিবি সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর জেলার তিন আসনে সুষ্ঠু ভোট নিশ্চিত করার লক্ষ্যে বেইজ ক্যাম্প পরিদর্শন ও প্রয়োজনীয় আলোচনা করা হয়েছে। জেলা প্রশাসক তরফদার মাহমুদুর, শেরপুর পুলিশ সুপার কামরুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।