প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১৮ পিএম (ভিজিট : ৮০)

X
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনাসহ রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক গণবিজ্ঞপ্তিতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, এই নিষেধাজ্ঞা আগামীকাল (বুধবার, ৪ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা বজায় রাখা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষিদ্ধ এলাকাগুলোর মধ্যে রয়েছে-বাংলাদেশ সচিবালয় ও সংলগ্ন এলাকা, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং এবং মিন্টো রোড ক্রসিংয়ের মধ্যবর্তী এলাকা।