জিয়া পরিবার নারীদের সবচেয়ে বেশি সম্মান দিয়েছে: দুলু

স্টাফ রিপোর্টার, নাটোর

সারাবাংলা

নাটোর-২ আসনের ধানের শীষ প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,

2026-02-03T18:36:28+00:00
2026-02-03T18:36:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জিয়া পরিবার নারীদের সবচেয়ে বেশি সম্মান দিয়েছে: দুলু
স্টাফ রিপোর্টার, নাটোর
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৬ পিএম   (ভিজিট : ১১০)
X

নাটোর-২ আসনের ধানের শীষ প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া দেশের নারীদের সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন।

মঙ্গলবার নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু বলেন, তারা নির্যাতিত মেয়েদের চাকরি ও কর্মসংস্থানের সুযোগ দিয়ে স্বামীর ও পরিবারের কাছে সম্মান ফিরিয়ে দিয়েছিলেন। এছাড়া শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করেছিলেন। বর্তমানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের পুনরায় সম্মানিত করার উদ্যোগ গ্রহণ করেছেন।

পথসভায় আরও উপস্থিত ছিলেন দুলুর সহধর্মীনি সাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, শহীদুল্লাহ সোহেল, জেলা প্রযুক্তি বিষয়ক কমিটির আহ্বায়ক রাসেল আহম্মেদ রনি এবং জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি।

দুলু বলেন, আওয়ামী লীগ সরকারের প্রায় ১৮ বছরের শাসনকালে দেশ জুড়ে হত্যা, গুম ও লুটপাট হয়েছে। বিরোধী মতাদর্শের মানুষদের বসবাসের অধিকার নষ্ট হয়েছে। ভোট ও ভাতের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তিনি নির্বাচনের দিন জনগণকে সকলে ঐক্যবদ্ধ হয়ে ভোটে অংশ নেওয়ার আহ্বান জানান। দুলু বলেন, এই নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে; ধানের শীষ বিজয়ী হলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ৩১ দফার ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠন করবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy