আখাউড়ায় স্বামী সন্তানকে নিয়ে বাবার জন্য ভোট চাইলেন মুনিয়া

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্বামী সন্তানকে সাথে নিয়ে বাবার জন্য ভোট চাইলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপি মনোনিত প্রার্থী সাবেক এমপি

2026-02-04T10:26:43+00:00
2026-02-04T10:26:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় স্বামী সন্তানকে নিয়ে বাবার জন্য ভোট চাইলেন মুনিয়া
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৬ এএম   (ভিজিট : ২৮১)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্বামী সন্তানকে সাথে নিয়ে বাবার জন্য ভোট চাইলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপি মনোনিত প্রার্থী সাবেক এমপি মুশফিকুর রহমানের মেয়ে মেহভীন রহমান মুনিয়া। মঙ্গলবার(৩ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আখাউড়া পৌরশহর সড়ক বাজার, খড়মপুর ও আজমপুর এলাকায় ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন তিনি। এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল মহিলা দলসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা গণসংযোগে অংশ নেন। এসময় মুশফিকুর রহমানের এক নাতীও প্রচারনায় অংশ নেন। 


বিএনপি সূত্রে জানা যায়, মুশফিকুর রহমানের মেয়ে মেহভীন রহমান মুনিয়া ও তার স্বামী আশফাক জামিল রহমান ও তাদের ছেলে তারিফ রহমান মঙ্গলবার সকালে আজমপুর এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। এসময় আজমপুর বাজারে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করে বাবার জন্য ভোট চান ধানের শীষের লিফলেট বিতরণ করেন। পরে তিনি পৌরশহরের খড়মপুর গ্রামের নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেন। এসময় খড়মপুর গ্রামের বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সাথে ছিলেন। বিকালে পৌরশহরের সড়ক বাজারের দোকানে দোকানে গিয়ে লিফলেট বিতরণ করে ধানীর শীষে ভোট দেওয়োর অনুরোধ জানান। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী পাশে থেকে ধানের শিষের স্লোগান দেন। এদিকে, মুশফিকুর রহমানের মেয়েকে ভোটের গণসংযোগে দেখে ভোটাররাও আগ্রহ বোধ করেন। তার সাথে তরুন-তরুনীরা ছবি তুলেন। নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেন। 


দিনভর গণসংযোগে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন, বিএনপির সহ সভাপতি আবুল ফারুক বকুল, শেখ আইয়ুবুর রহমান,কাজী শরীফ খাদেম, ইয়ার হোসেন শামীম, সোহাগ খান,বিএনপি নেতা দেলোয়ার হোসেন,যুবদল নেতা নাহিদুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা মামুন আহমেদ, আসসাদিক ভূইয়া গালিব প্রমুখ। 


জানতে চাইলে বিএনপি প্রার্থী মুশফিকুর রহমানের মেয়ে মেহভীন রহমান মুনিয়া বলেন, আজকে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছি। মানুষের প্রচুর ভালোবাসা পাচ্ছি। আমার বাবাকে সবাই চিনে। মানুষ যেভাবে আমার বাবাকে সমর্থন দিচ্ছে তাতে আমি অভিভূত কৃতজ্ঞ। মানুষ মনে করে আবার বাবা এমপি হলে এলাকার উন্নয়ন হবে। আমরা আশাবাদী। তিনি তার বাবার জন্য সবার কাছে দোয়া চান এবং নেতাকর্মীদেরকে ধন্যবাদ জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy