প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৪ এএম (ভিজিট : ৬২)

X
গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মোঃ মাসুম প্যাদা। তার এ অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে গলাচিপা উপজেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
মোঃ মাসুম প্যাদা একজন রাজপথের সাহসী সংগঠক, সাবেক ছাত্রনেতা এবং সাবেক গলাচিপা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি গলাচিপা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম আলহাজ্ব শামসুল আলম প্যাদার সুযোগ্য সন্তান।
রাজনীতির পাশাপাশি তিনি সামাজিক ও পেশাগত কর্মকাণ্ডেও সুপরিচিত। একজন পেশাদার সাংবাদিক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও ন্যায্য দাবিদাওয়া গণমাধ্যমে তুলে ধরে গণমানুষের আস্থা অর্জন করেছেন। সাংবাদিকতা পেশায় তার অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বর্তমানে গলাচিপা উপজেলা বাংলাদেশ রিপোর্টার্স ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
গলাচিপা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ মনে করেন, মোঃ মাসুম প্যাদার সততা, সাংগঠনিক দক্ষতা ও ত্যাগী ভূমিকা দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করবে। তৃণমূল পর্যায়ে দলীয় ঐক্য সুদৃঢ় করা এবং নেতাকর্মীদের সঙ্গে কার্যকর সমন্বয় সাধনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় নেতাকর্মীরা তার রাজনৈতিক ও সাংবাদিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতে দেশ, দল ও মানুষের কল্যাণে তিনি আরও কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।