ভাঙ্গুড়ায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময়

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আলী আছগার(দাঁড়িপাল্লা)ভাঙ্গুড়া প্রেসক্লাব (একাংশ),র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।মঙ্গলবার (৩

2026-02-04T11:36:31+00:00
2026-02-04T11:36:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভাঙ্গুড়ায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময়
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৬ এএম   (ভিজিট : ৯০)
X

পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আলী আছগার(দাঁড়িপাল্লা)ভাঙ্গুড়া প্রেসক্লাব (একাংশ),র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় ভাঙ্গুড়া স্মৃতিসৌধ চত্বরে অবস্থিত প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি(একাংশের)ও দৈনিক সংবাদের প্রতিনিধি  রায়হান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এমপি প্রার্থী মাওলানা আলী আছগার বলেন, “দীর্ঘদিন এ এলাকার মানুষ অবহেলিত ও বঞ্চিত। জামায়াত  ক্ষমতার রাজনীতি করে না, জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে। দেশে দীর্ঘদিন ন্যায়বিচার, সুশাসন ও জবাবদিহিতা না থাকায় সাধারণ মানুষ আজ দিশেহারা। জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত প্রশাসন, নৈতিক রাজনীতি ও ইনসাফভিত্তিক সমাজ গঠন করবে।”তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,বস্তুনিষ্ঠ সাংবাদিকতা হচ্ছে, গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য অপরিহার্য।

মতবিনিময় সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মজিবর রহমান,কেন্দ্রীয় জামায়াত নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. হাফিজ উদ্দিন বাহার, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো: আবু হুরায়রা হৃদয়, সাধারণ সম্পাদক মাসুদ রানা এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভাঙ্গুড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: আব্দুল মালেকসহ ভাঙ্গুড়া অঞ্চলে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার গণমাধ্যম কর্মিবৃন্দ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy