ইন্দুরকানীতে দারুস সুন্নাহ ক্যাডেট মাদ্রাসার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৭ এএম (ভিজিট : ৩০০)

X
ইন্দুরকানীতে দারুস সুন্নাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে ৪ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) উপজেলার মডেল মসজিদ হলরুমে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়ালিউর রহমান রুবেল। শিক্ষার্থীদের বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক পরিবেশনা শেষে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।