ঈদগাঁওয়ে ভোটকেন্দ্রে চালু থাকবে অনলাইন ক্যামেরা- ওসি

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কক্সবাজার-৩ (সদর- রামু-ঈদগাঁও ) আসনের আওতাধীন ঈদগাঁও উপজেলার ৫টি ইউনিয়নের ভোটকেন্দ্রে

2026-02-04T12:46:55+00:00
2026-02-04T12:46:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈদগাঁওয়ে ভোটকেন্দ্রে চালু থাকবে অনলাইন ক্যামেরা- ওসি
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৬ পিএম   (ভিজিট : ১৬৯)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কক্সবাজার-৩ (সদর- রামু-ঈদগাঁও ) আসনের আওতাধীন ঈদগাঁও উপজেলার ৫টি ইউনিয়নের  ভোটকেন্দ্রে অনলাইন ক্যামেরা চালু থাকবে। 

ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে নির্বাচন কমিশনের নির্দেশনার আলোকে ঈদগাঁও থানা পুলিশ কেন্দ্র ভিত্তিক অনলাইন ক্যামেরা থাকবে বলে জানিয়েছেন ওসি এটিএম শিফাতুল মাজদার।

ভোটকেন্দ্র ভিত্তিক অনলাইন ক্যামেরা স্থাপনের সম্ভাব্য স্থান নির্ণয় ও আইনশৃংখলা স্বাভাবিক রাখতে গত ১ সপ্তাহ ধরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  এটিএম শিফাতুল মাজদারের নেতৃত্বে থানা পুলিশের একাধিক টিম উপজেলার ভোটকেন্দ্র ভিত্তিক অনলাইন ক্যামেরা কার্যক্রম পরীক্ষামূলক কার্য সম্পাদন করেছেন। 

এসময় ওসি এটিএম শিফাতুল মাজমদারের  নেতৃত্বে পুলিশ সদস্যরা বিভিন্ন ভোটকেন্দ্রভিত্তিক এলাকা এবং সংখ্যালঘু এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় জনসাধারণের সাথে বিভিন্ন পয়েন্টে মতবিনিময় করেন। সেই সাথে এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক ও সুন্দর রাখতে স্থানীয় জনসাধারণকে সচেতন ও সর্বাত্মক সহযোগিতা করার জন্য আহবান জানান ওসি এটিএম শিফাতুল মাজদার।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy