রায়পুরায় আধিপত্য নিয়ে সংঘর্ষে স্কুলশিক্ষার্থী নিহত, অন্তত ১০ জন আহত

অনলাইন ডেস্ক

সারাবাংলা

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত সংঘর্ষের ঘটনায় ১৪ বছর বয়সী স্কুলছাত্রী মুস্তাকিম মিয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

2026-02-04T13:01:21+00:00
2026-02-04T13:01:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রায়পুরায় আধিপত্য নিয়ে সংঘর্ষে স্কুলশিক্ষার্থী নিহত, অন্তত ১০ জন আহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০১ পিএম   (ভিজিট : ৯৬)
X

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত সংঘর্ষের ঘটনায় ১৪ বছর বয়সী স্কুলছাত্রী মুস্তাকিম মিয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ সময় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত, যার মধ্যে ৩ জনও গুলিবিদ্ধ হয়েছেন।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় সংঘর্ষের সময় স্থানীয় প্রবাসী মাসুদের ছেলে মুস্তাকিম বাড়ির আঙিনায় দাঁড়িয়ে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হন। ঘটনার পরপরই পুলিশ, সেনা ও বিজিবি মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

এই অঞ্চলে দীর্ঘদিন ধরে দুই গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ চলে আসছে। এর আগে একাধিক ঘটনায় নারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। বুধবারের ঘটনায় হামলা চালানো হয়েছে দেশীয় ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে।

নিহতের মা শাহানা বেগম বলেন, “আমাদের কোনো দলের সঙ্গে যোগ নেই। যারা আমার ছেলে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।”

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মুজিবুর রহমান জানান, অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy