ফুলবাড়ী সীমান্ত থেকে বিদেশি অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদারের অংশ হিসেবে দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) বিশেষ

2026-02-04T15:03:45+00:00
2026-02-04T15:03:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফুলবাড়ী সীমান্ত থেকে বিদেশি অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০৩ পিএম   (ভিজিট : ৮১)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদারের অংশ হিসেবে দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) বিশেষ অভিযানে সীমান্ত এলাকা থেকে বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে।

বুধবার (৪ ফেব্রুয়ারী) ভোরে ফুলবাড়ী ২৯ বিজির অধিন মোহনপুর বিওপির আওতাধীন কোতয়ালী থানার শংকরপুর ইউনিয়নের গিলাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে এ মালামাল উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার।

তিনি জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, যে ফুলবাড়ী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে মাদকের একটি বড় চালানের সঙ্গে অস্ত্র ও গোলাবারুদ বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে গত কয়েক সপ্তাহ ধরে সীমান্ত এলাকায় বিশেষ টহল, অতিরিক্ত চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় ৩ ফেব্রুয়ারি রাতে ফুলবাড়ী ব্যাটালিয়নের একটি চৌকস টহল দল মোহনপুর বিওপির আওতাধীন দিনাজপুর সদর কোতোয়ালী উপজেলার শংকরপুর ইউনিয়নের গিলাবাড়ী এলাকায় ওত পেতে অবস্থান নেয়। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৩টা ২৫ মিনিটে সীমান্ত পিলার ৩০৮/১৯-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কয়েকজন চোরাকারবারিকে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখা যায়। বিজিবি সদস্যরা এগিয়ে গেলে তারা উপস্থিতি টের পেয়ে ছয়টি বস্তা ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যায়। পরবর্তীতে পরিত্যক্ত বস্তাগুলো তল্লাশি করে ২টি বিদেশি ওয়ান শুটার গান, ৪ রাউন্ড গুলি, ১০০ বোতল ফেনসিডিল, ৫০০ পিস নেশাজাতীয় ইনজেকশন, ২৫ বোতল বিদেশি মদ এবং ২৭ বোতল আমলকুল উদ্ধার করা হয়।

ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে তারা দৃঢ় প্রতিজ্ঞ। দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি সীমান্তকে শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় পিএসসি, উপ-অধিনায়ক মেজর মো. আমিনুর রহমান, জি+, বিজিডিও-৩২৫ সহকারী পরিচালক মো. মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy