নেত্রকোনায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৩ পিএম (ভিজিট : ১৬২)

X
নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুরিশ সুপার মো. তরিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা বিনতে রফিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন সরকারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।