টঙ্গীবাড়িতে ধানের শীষের নির্বাচনী গণসংযোগ

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের পক্ষে মুন্সীগঞ্জের

2026-02-04T15:52:51+00:00
2026-02-04T15:52:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীবাড়িতে ধানের শীষের নির্বাচনী গণসংযোগ
টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫২ পিএম   (ভিজিট : ৭৪১)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের পক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বালিগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমির হোসেন দোলনের নেতৃত্বে এ গণসংযোগ কর্মসূচি পরিচালিত হয়। 

এ সময় নেতাকর্মীরা সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। 

গণসংযোগে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রব দফতরি, বালিগাঁও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবু যর গিফারী জুয়েল, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আসলাম খান বাচ্চু, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফরুণ দেওয়ান এবং সাধারণ সম্পাদক কুদ্দুস হাওলাদার। এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা বিপ্লব বেপারী, সুজন, সোহেল মাল, আলামিন শেখ এবং ছাত্রদল নেতা রাসেল তালুকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

গণসংযোগকালে নেতাকর্মীরা বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ধানের শীষের কোনো বিকল্প নেই। এ সময় গণসংযোগে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা যায়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy