দর্শনায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

সারাবাংলা

চুয়াডাঙ্গার দর্শনা থানার মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের বারাদী গ্রামে সড়ক দুর্ঘটনায় সুজন (৯) নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু

2026-02-04T15:54:52+00:00
2026-02-04T15:54:52+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দর্শনায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৪ পিএম   (ভিজিট : ১৯৬)
X

চুয়াডাঙ্গার দর্শনা থানার মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের বারাদী গ্রামে সড়ক দুর্ঘটনায় সুজন (৯) নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সড়ক পার হওয়ার সময় সড়কে কাজরত একটি পিচ বহনকারী যানবাহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত সুজন বারাদী গ্রামের রকিবুলের ছেলে। সে প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয় ও পরিবারের সুত্রে জানা যায়, দুপুর  ১২টার দিকে সড়ক পারাপারের সময় পিচ বহনকারী গাড়ির নিচে চাপা পড়ে বালকটি ঘটনাস্থলেই মারা যায়। সড়কে চলমান কাজের সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এবং যান চলাচলে অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ। 

দামুড়হুদা উপজেলার মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ চঞ্চল বলেন,ঘটনাটি শোনামাত্রই আমি ঘটনাস্থলে ছুটে যাই। এখানে সড়কের কাজ চলছিল। পিচ বহনকারী গাড়ির নিচে চাপা পড়ে বালকটি মারা গেছে বলে জানতে পেরেছি।

এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ  মেহেদী হাসান বলেন,খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy