শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী বাদলের প্রথম জানাজা অনুষ্ঠিত

শেরপুর জেলা প্রতিনিধি

সারাবাংলা

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতি) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল-এর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত

2026-02-04T16:36:11+00:00
2026-02-04T16:43:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী বাদলের প্রথম জানাজা অনুষ্ঠিত
শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৬ পিএম  আপডেট: ০৪.০২.২০২৬ ৪:৪৩ পিএম  (ভিজিট : ১৫০)
X

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতি) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল-এর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার) দুপুর আড়াইটার দিকে শেরপুর শহরের শহীদ দারোগা আলী পৌর পার্ক মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।

দলীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে নুরুজ্জামান বাদল অসুস্থ হয়ে পড়লে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাতেই ময়মনসিংহের চায়না ব্রিজ এলাকায় তিনি মৃত্যুবরণ করেন।

নুরুজ্জামান বাদল রাজনীতির পাশাপাশি শ্রীবরদী উপজেলার তাতিহাটি এলাকায় তার প্রতিষ্ঠিত আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী ও এক পুত্রসন্তান রেখে গেছেন। পারিবারিক সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন।

তার মৃত্যুতে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতি) আসনের নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

জানাজায় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডা. সামিয়ুল হক ফারুকী, শেরপুর-১ আসনের জামায়াত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, বিভিন্ন উপজেলা আমীরসহ রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ।

বিকেল ৫টায় শ্রীবরদী কলেজ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পোড়াগড় এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy