প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৪ পিএম (ভিজিট : ১৮৪)

X
লক্ষীপুরের রামগঞ্জ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সাহাদাত হোসেন সেলিম এমপি নির্বাচিত হলে রামগঞ্জকে সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সালিশ বাণিজ্য চিরতরে নির্মূল করার ঘোষণা দিয়ের ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ভোটারদের দৃষ্টি কেড়েছেন।
বুধবার দিনব্যাপী ভাটর ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে ধানের শীষ প্রতীকের উঠান বৈঠক, পথসভা ও কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হান্নান লাভলুর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আবু সুফিয়ান জুয়েলের উপস্থপনায় উঠান বৈঠক, পথসভা ও কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ মোজাম্মেল হক মজু, সাধারণ সম্পাদক মো: মনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভিপি সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাসার সতুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।