অবৈধ ময়লার ভাগাড় অপসারণের দাবিতে দেবিদ্বারে মহাসড়ক অবরোধ

দেবিদ্বার ও বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার সাইলচর এলাকায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ ময়লার ভাগাড় অপসারণ এবং দ্রুত

2026-02-04T17:31:31+00:00
2026-02-04T17:57:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অবৈধ ময়লার ভাগাড় অপসারণের দাবিতে দেবিদ্বারে মহাসড়ক অবরোধ
দেবিদ্বার ও বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩১ পিএম  আপডেট: ০৪.০২.২০২৬ ৫:৫৭ পিএম  (ভিজিট : ২১৮)
X

কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার সাইলচর এলাকায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ ময়লার ভাগাড়  অপসারণ এবং দ্রুত  নির্দিষ্ট ডাম্পিং স্টেশন স্থাপন করার দাবী জানিয়ে  সড়ক অবরোধ করেছে স্থানীয় এলাকাবাসী।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধরা। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় সাড়ে ৫ কিলোমিটার দীর্ঘ তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী, কর্মজীবী মানুষ ও অসুস্থ রোগী বহনকারী যানবাহন।

স্থানীয়রা জানান, দেবিদ্বার পৌরসভার প্রতিষ্ঠার দুই যুগ পার হলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী ডাম্পিং স্টেশন গড়ে ওঠেনি। এর ফলে পৌর এলাকার প্রধান সড়ক ও জনবসতির পাশে দীর্ঘদিন ধরে ময়লার ভাগাড় তৈরি হয়ে আছে। এসব ময়লা থেকে ছড়াচ্ছে প্রচণ্ড দুর্গন্ধ, বাড়ছে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি। এতে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন বলে অভিযোগ এলাকাবাসীর। সড়ক অবরোধের সংবাদ পেয়ে দেবিদ্বারে থানা পুলিশ ও দেবিদ্বার আর্মি ক্যাম্পের সেনাবাহীনির হস্তক্ষেপে ৩ ঘন্টা পর অবরোধ তুলে নেয় এলাকাবাসী। 

বিক্ষোভকারীদের দাবি, বারবার অভিযোগ জানানো সত্ত্বেও পৌর কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। দ্রুত একটি নির্দিষ্ট ডাম্পিং স্টেশন স্থাপন, খোলা জায়গায় ময়লা ফেলা ও পোড়ানো বন্ধ এবং দায়িত্বহীনতার অভিযোগে পৌর প্রশাসকের অপসারণ না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy