নেত্রকোনা-২ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনী পথসভা

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

সারাবাংলা

নেত্রকোনা-২,সদর-বারহাট্রা আসনের বিএনপি মনোনিত প্রার্থী জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হককে বিজয়ী করার লক্ষ্যে বুধবার দুপুরে

2026-02-04T17:22:08+00:00
2026-02-04T17:22:08+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নেত্রকোনা-২ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনী পথসভা
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২২ পিএম   (ভিজিট : ১৭০)
X

নেত্রকোনা-২,সদর-বারহাট্রা আসনের বিএনপি মনোনিত প্রার্থী জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হককে বিজয়ী করার লক্ষ্যে বুধবার দুপুরে সদর উপজেলার ১০নং রৌহা ইউনিয়নের কুমড়ি বাজারে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।

পথসভায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা মো. আবদুল্লাহ আল মামুন খান রনি, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এস.এম মনিরুজ্জামান দুদু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান মিলকী, জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহাবুব চৌধুরী, সাধারন সম্পাদক শামছুল হুদা শামীম প্রমুখ।


প্রধান অতিথির বক্তৃতায় জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক বলেন, ৭১’র পরাজিত শক্তিরা দেশকে অস্থিতিশীল করতে নানান ষড়যন্ত্র করছে। জাতীয়তাবাদী দল বিএনপি দেশ পরিচালনায় একমাত্র অভিজ্ঞ দল। 

বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করলে দেশের সকল মানুষ উপকৃত হবেন। নারীদের ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষি কার্ড বিতরণসহ বেকারত্ব দূরীকরণে নানান উদ্যোগ নেয়া হবে। বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy