নীলফামারীতে ধানের শীষের প্রার্থী তুহিনের সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প

স্টাফ রিপোর্টার, নীলফামারী

সারাবাংলা

নীলফামারী-২ (সদর) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

2026-02-04T20:35:21+00:00
2026-02-04T20:35:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নীলফামারীতে ধানের শীষের প্রার্থী তুহিনের সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প
স্টাফ রিপোর্টার, নীলফামারী
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৫ পিএম   (ভিজিট : ২০৩)
X

নীলফামারী-২ (সদর) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ঔষুধ বিতরণ করা হয়েছে। 

জেলা শাখার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) তত্বাবধানে অনুভব ফাউন্ডেশনের আয়োজনে কনসালটেন্ট (গাইনী এন্ড অবস্) ডা: উম্মে সালমা এর সহযোগিতায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। 

বুধবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত সদরের রামনগর ইউনিয়ন পরিষদ মাঠে (খেলার মাঠে) মানুষের সেবায় বিনামূল্যে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন, ইঞ্জিনিয়ার মিলন হক, ইকোবিল কোম্পানির ম্যানেজার সুমন ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান বুলু, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়াসহ অনেকে।

চিকিৎসা সেবায় অংশ নিতে সকাল থেকেই ইউনিয়ন পরিষদের খেলার মাঠে ভিড় করতে থাকেন সেবা প্রার্থীরা। জানা গেছে, প্রায় দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। 

উপস্থিত সভায় জিয়াউল ইসলাম বলেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়াই এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচত হলে শুধু স্বাস্থ্য সেবা না, মানুষের মৌলিক চাহিদার ব্যাপক উন্নয়ন হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy