
X
চট্টগ্রাম-৬ নির্বাচনী আসনের বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে নিজের কঠোর মনোভাবের কথা তুলে ধরে এলাকায় গণসংযোগ করছেন।
তিনি দৃঢতার সাথে এলাকাবাসীর উদেশ্যে বলেছেন ১২ ফেব্রুয়ারির পর চলবে শুদ্ধি অভিযান। শুরু করা হবে সমাজে অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে এক্যাশন। নেয়া হবে ভেঙ্গে পড়া শিক্ষার মানন্নোয়নে পদক্ষেপ। তিনি অপকর্মে জড়িতদের উদেশ্যে বলেন কারা সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত, কারা মাদক, ইয়াবা ব্যবসায় জড়িত তাদের নাম পরিচয় হাতে আছে। নির্বাচনের পর আমার অগ্রাধিকারের কর্মসূচিতে আছে সমাজ বিরোধী অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া।
তিনি গত মঙ্গল ও বুধবার (৩-৪ ফেব্রুয়ারি) উপজেলার নোয়াজিশপুর ও পশ্চিম গুজরা ইউনিয়নে নারী সমাবেশ ও নির্বাচনী প্রচারণায় পথসভায় নিজের এই মনোনভাবের কথা তুলে ধরেন। তিনি এলাকাবাসীর কাছে তার প্রতিশ্রুত কর্মসূচি বাস্তবায়নে ধানের শীষে ভোট চান। এই প্রার্থীর সাথে সমান তালে প্রচারণায় আছেন দুই ছেলে সামির কাদের ও সাকির কাদের চৌধুরী। নারী ভোটারদের কাছে যাচ্ছে পুত্রবধু। প্রার্থী বাবার সাথে নোয়াজিশপুর কর্মসূচিতে দেখা গেছে কন্যা সাবিহা কাদের চৌধুরীকে।
জানা যায়, সাধারণ ভোটারগণ তাদের আশ্বস্ত করছেন রাউজানকে সন্ত্রাসমুক্ত করতে ও উন্নয়নের জন্য তারা ধানের শীষে ভোট দেবেন। দুদিনে বিভিন্ন দলে বিভক্ত হয়ে প্রচারণায় দেখা গেছে উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম. এ. হালিম, আবুজাফর চৌধুরী, নুরুল হুদা চেয়ারম্যান, ফিরোজ আহমেদ, সৈয়দ মঞ্জুরুল হক, জেলা যুবদলের সভাপতি হাসান মো. জসিম, চেয়ারম্যান ফয়জুল ইসলাম টিপু, সাবের সুলতান কাজল, সেলিম উদ্দীন, রাসেল খান, শাহজাহান শাকিল, মোহাম্মদ আলাউদ্দিন, নাছির উদ্দিন, মোহাম্মদ হারুন, এনাম উল্লাহ, সরোয়ার খান মঞ্জু, সিরাজুল ইসলাম, সামশুল হক বাবু, ছোটন আজম, আনোয়ারুল আজিম, নুরুল আবছার, লিটন মহাজন, রমিজ উদ্দীন চৌধুরী, নুরুন্নবী, ছাত্রদলের সাবেক নেতা দিদারুল আলম, দিদারুল আলম ওয়াহেদী, ফরিদ উদ্দীন, মিয়া মেম্বার, আবু তৈয়ব, খন্দকার জাহেদুল আলম, এরশাদ, কাউছার, মোঃ সরোয়ার, মোঃ সিরাজ, শাহাবউদ্দীন, নাসির, ফয়সাল, তারেক, মো. মুন্না, রুবেল, জানে আলম, গাজী মোরশেদসহ দলের বিভিন্ন নেতাকে।