প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৪ পিএম (ভিজিট : ৩৩৭)

X
সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার বলেছেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির শাসন দেখেছেন একবার জামায়াতকে দেখুন। আমাদের সরকার গঠনের সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করব।
বুধবার বিকালে সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনাইটেড হাইস্কুল মাঠে জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
তিনি আরোও বলেন,আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইনের পক্ষে আমরা সমর্থন দেবো, প্রয়োজনে জান-মাল দেওয়ার জন্য তৈরী থাকবো। সৎ লোকের শাসন ছাড়া আল্লাহর আইন চালু হতে পারে না, সমাজ দুর্নীতি মুক্ত হতে পারে না। আমরা দেখেছি ইতিপূর্বের শাসনগুলো ছিল দুর্নীতিপূর্ণ। জামায়াতে ইসলামীকে যদি এদেশের জনগণ সরকার গঠনের পর্যায়ে নিয়ে যায়, চাঁদাবাজি, ঘুষ, দখলবাজি বন্ধ করব। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সবার অধিকার ধর্মীয়ভাবে, স্বাধীনভাবে পালন করবে। দেশের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করব।
ইউনিয়ন আমীর উপাধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ আল-আমীন ও মাওঃ কামরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য এড.আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক, সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার, উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওঃ নুরুল আফছার মুর্তাজা, সেক্রেটারি অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হক, সহ-সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামান, সমাজ কল্যাণ সম্পাদক মাওঃ রিয়াছাত আলী, জেলা ছাত্র শিবিরের প্রকাশনা সম্পাদক মোঃ আনিছুর রহমান, শহর ছাত্র শিবির সেক্রেটারী মেহেদী হাসান প্রমুখ।
বক্তৃতাকালে অতিথিবৃন্দ দাঁড়িপাল্লা প্রতীকে ও হ্যাঁ ভোটের পক্ষে সমর্থন দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।