টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের উদ্যোগে মিলনমেলা ও মতবিনিময় সভা

বুটেক্স প্রতিনিধি

শিক্ষা

টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের উদ্যোগে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স মিলনমেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য

2026-02-05T10:51:17+00:00
2026-02-05T10:53:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের উদ্যোগে মিলনমেলা ও মতবিনিময় সভা
বুটেক্স প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫১ এএম  আপডেট: ০৫.০২.২০২৬ ১০:৫৩ এএম  (ভিজিট : ৯৮)
X

টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের উদ্যোগে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স মিলনমেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের সঙ্গে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের মতবিনিময়ের লক্ষ্যে বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে উত্তরা ক্লাবের লোটাস লাউঞ্জে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। এতে সভাপতিত্ব করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের সভাপতি প্রকৌশলী এ টি এম শামসুদ্দিন খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী রেজাউল করিম রেজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের সিনিয়র সহ-সভাপতি মো. এনায়েত হোসেন, মহাসচিব এ কে এম মহসিন আহমেদ, আইইবি এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ (সেলিম), আইইবি’র সোশ্যাল ওয়েলফেয়ার এজিএস সাব্বির আহমেদ ওসমানী, ফোরামের ট্রেজারার মো. সাইদুর রহমান এবং অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব)-এর নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের আয়োজক কমিটির আহ্বায়ক ছিলেন টেকসুর সাবেক ভিপি খালিদুল ইসলাম মিথুন। যুগ্ম আহ্বায়ক হিসেবে ছিলেন প্রকৌশলী রেজাউল করিম রেজা, প্রকৌশলী জহিরুল ইসলাম লিটন ও প্রকৌশলী জাহিদুর রহমান আনিস। সদস্য সচিবের দায়িত্ব পালন করেন প্রকৌশলী মো. মইদুল ইসলাম (মঈদ) এবং সহকারী সদস্য সচিব ছিলেন আসম আসিক ইসতিয়াক লিখন।

এছাড়াও অনুষ্ঠানে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও পেশাজীবী প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর শিক্ষাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। ছাত্র রাজনীতির মাধ্যমে বুটেক্সের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার মান রক্ষায় তিনি সবসময় আপসহীন ছিলেন।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, শুধু জনপ্রিয়তা দিয়ে নির্বাচন জেতা যায় না; ভোটার উপস্থিতি ও মাঠপর্যায়ে বাস্তবভিত্তিক কাজ জরুরি। সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আইইবি’র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ (সেলিম) বলেন, এস এম জাহাঙ্গীর হোসেন একজন যোগ্য প্রার্থী এবং তাকে বিজয়ী করা সবার নৈতিক দায়িত্ব। তিনি রাজধানীতে অবস্থানরত ভোটারদের নিজ নিজ ভোট নিশ্চিত করার পাশাপাশি অন্যদের ভোটকেন্দ্রে আনার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে প্রকৌশলী এ টি এম শামসুদ্দিন খান বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে টেক্সটাইল খাত ও প্রকৌশলীরা বিশেষভাবে উপকৃত হন। তিনি ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেন এবং ঢাকা-১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী সানজিদা ইসলাম তুলিকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের মহাসচিব এ কে এম মহসিন আহমেদ বলেন, বুটেক্সে ছাত্র রাজনীতির সময়ে এস এম জাহাঙ্গীর হোসেনের সহযোগিতা তিনি সবসময় পেয়েছেন। উত্তরা এলাকায় বসবাসরত সবাইকে নিজেদের ভোটের পাশাপাশি পরিবার ও প্রতিবেশীদের ভোট নিশ্চিত করার আহ্বান জানান তিনি।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy