কালিয়াকৈর ক্ষুদ্র ও নৃ গোষ্ঠী পরিবারের মাঝে পশু খাদ্য বিতরণ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গরু মোটাতাজা করন প্রকল্পের আওতায় গাজীপুরের কালিয়াকৈরে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র ও নৃগোষ্ঠী প্রকল্পের মাধ্যমে পশু খাদ্য বিতরণ

2026-02-05T12:18:32+00:00
2026-02-05T12:18:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিয়াকৈর ক্ষুদ্র ও নৃ গোষ্ঠী পরিবারের মাঝে পশু খাদ্য বিতরণ
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৮ পিএম   (ভিজিট : ৭৩)
X

গরু মোটাতাজা করন প্রকল্পের আওতায় গাজীপুরের কালিয়াকৈরে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র ও নৃগোষ্ঠী প্রকল্পের মাধ্যমে  পশু খাদ্য বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রাণিসম্পদ বিভাগ উপজেলা চত্বরে  এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমানের অনুষ্ঠান সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল হোসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদ্র ও নৃ গোষ্ঠী পরিবারের মাঝে পশু খাদ্য বিতরণ করেন। 

প্রত্যেক পরিবারকে  ১শত কেজি করে ১০২ জনকে  দশ হাজার একশত কেজি খাদ্য প্রদান করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হাসান, প্রাণিসম্পদ সার্জন ডাঃ শামীমুর রহমান, উপজেলা পল্লীর উন্নয়ন কর্মকর্তা সুমন মোল্লা, আইসিটি কর্মকর্তা ইমাম মেহেদী, বিএডিসি কর্মকর্তা রফিকুল ইসলামসহ কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইমারত হোসেনসহ উপজেলায় কর্মরত  সাংবাদিকবৃন্দসহ  অন্যান্যরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy