গাংনীতে সাড়ে ৫শ কেজি ভারতীয় জিরাসহ চালক গ্রেপ্তার

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

মেহেরপুরের গাংনীর ভবানীপুর ক্যাম্প পুলিশ সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা ৫শ ৫০ কেজি জিরা উদ্ধার করেছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি)

2026-02-05T15:01:23+00:00
2026-02-05T15:01:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাংনীতে সাড়ে ৫শ কেজি ভারতীয় জিরাসহ চালক গ্রেপ্তার
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০১ পিএম   (ভিজিট : ২৮)
X

মেহেরপুরের গাংনীর ভবানীপুর ক্যাম্প পুলিশ সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা ৫শ ৫০ কেজি জিরা উদ্ধার করেছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার ব্রজপুর সড়কে অভিযান চালিয়ে বস্তা বোঝাই একটি স্যাালোইঞ্জিন থামিয়ে জিরা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আলগামন চালক নাসিরুল ইসলাম (৪০), বালিয়াঘাট গ্রামের আয়নাল হকের ছেলে, গ্রেপ্তার হয়েছেন। ভবানীপুর ক্যাম্প ইনচার্জ এসআই আব্দুল করিম জানান, ভারতীয় সীমান্ত থেকে অবৈধ পণ্য বাংলাদেশে আনা হচ্ছে এমন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

উদ্ধারকৃত জিরা এবং আলগামন সহ নাসিরুল ইসলামকে গাংনী থানায় মামলা রুজু করে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy