সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ মুক্তিযোদ্ধা, আহত ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জের শাহজাদপুরে অটোরিকশা ও লোহার পাইপ বোঝাই একটি করিমনের মুখোমুখি সংঘর্ষে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায়

2026-02-05T18:30:28+00:00
2026-02-05T18:30:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ মুক্তিযোদ্ধা, আহত ৩
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩০ পিএম   (ভিজিট : ১৪২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের শাহজাদপুরে অটোরিকশা ও লোহার পাইপ বোঝাই একটি করিমনের মুখোমুখি সংঘর্ষে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের দরগারচড় গ্রামের আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বীর মুক্তিযোদ্ধার নাম চাঁদ মিয়া সরকার (৭০)। তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য। তাঁর বাড়ি উপজেলার বেলতৈল ইউনিয়নের মালতিডাঙ্গা নতুনপাড়া গ্রামে। তিনি বানিজ উদ্দিন সরকারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদ মিয়া সরকার বাড়ি থেকে অটোরিকশাযোগে পৌর সদরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা লোহার পাইপ বোঝাই একটি করিমনের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ আরও দুই যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে একটি ক্লিনিকে ভর্তি করেন।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy