লৌহজংয়ের আলোচিত মাদক ব্যবসায়ী হানিফ গ্রেফতার

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে নির্মমভাবে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চিহ্নিত মাদক ব্যবসায়ী

2026-02-05T18:34:44+00:00
2026-02-05T18:34:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লৌহজংয়ের আলোচিত মাদক ব্যবসায়ী হানিফ গ্রেফতার
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৪ পিএম   (ভিজিট : ৬৬)
X

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে নির্মমভাবে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত হানিফ মাদবরকে গ্রেফতার করেছে পুলিশ।

লৌহজং থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মুক্তা আক্তার (২৬) তার স্বামী হানিফ মাদবরসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত হানিফ দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের প্ররোচনায় যৌতুকের টাকার জন্য স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, সংসার টিকিয়ে রাখতে এর আগেও ভুক্তভোগীর পরিবার নগদ দুই লাখ টাকা প্রদান করে। তবুও নির্যাতন বন্ধ হয়নি। সর্বশেষ গত ১ ফেব্রুয়ারি সকালে পুনরায় এক লাখ টাকা দাবি করা হলে মুক্তা আক্তার টাকা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা তাকে গালিগালাজের একপর্যায়ে মারধর শুরু করে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, হানিফ মাদবর লোহার পাইপ ও শাবল দিয়ে ভুক্তভোগীর চোখ-মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতরভাবে জখম করে। পাশাপাশি শাশুড়ি, শ্বশুর ও সতীন কিল-ঘুষি, লাথি মারাসহ চুল ধরে টানা-হেঁচড়ার মাধ্যমে নির্যাতনে অংশ নেয়। একপর্যায়ে লোহার শিকল ও ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগে বলা হয়েছে।

ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসা শেষে তিনি থানায় উপস্থিত হয়ে এজাহার দায়ের করেন।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভুক্তভোগী অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযুক্ত হানিফ মাদবরকে গ্রেপ্তার করেছে। তিনি আরও জানান, লৌহজং উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy