সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি প্রার্থী নুরুলের ১১ দফা ইশতেহার

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

সারাবাংলা

'সেফ এন্ড সেভ' এলাকা গড়তে সুনামগঞ্জ-৪ আসনের বিএনপি প্রার্থী এডভোকেট নুরুল ইসলাম নুরুল ১১ দফা ইশতেহার ঘোষণা করেছেন।বৃহস্পতিবার

2026-02-05T22:32:50+00:00
2026-02-05T22:32:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি প্রার্থী নুরুলের ১১ দফা ইশতেহার
স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩২ পিএম   (ভিজিট : ১৭৪)
X

'সেফ এন্ড সেভ' এলাকা গড়তে সুনামগঞ্জ-৪ আসনের বিএনপি প্রার্থী এডভোকেট  নুরুল ইসলাম নুরুল ১১ দফা ইশতেহার ঘোষণা করেছেন। 

বৃহস্পতিবার দুপুরে শহীদ জগতজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ইশতেহার ঘোষণা হয়। 

ইশতেহারে সাধারণ মানুষের জানমালেত নিরাপত্তা, হাওর ও কৃষির উন্নয়ন,  অবকাঠামো উন্নয়ন, শিক্ষা এবং সাস্থ্যের উন্নয়ন ইত্যাদি মৌলিক বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। 

বিএনপি প্রার্থী নুরুল বলেন, এই ইশতেহার কোনো প্রতিশ্রুতি নয়-এটি একটি দায়বদ্ধ অঙ্গীকার। সাধারণ মানুষ নিরাপদ হলে সুনামগঞ্জ বাঁচবে, আর সুনামগঞ্জ বাঁচলে বাংলাদেশ এগোবে। 

তিনি বলেন, আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে সুনামগঞ্জ-৪ আসনকে মানুষের জন্য নিরাপদ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুরক্ষিত করতে দৃঢ়ভাবে কাজ করব।  নির্বাচনী এলাকা ঘিরে 'সেফ সুনামগঞ্জ, সেভ সুনামগঞ্জ' এর জন্য ধানের শীষকে বিজয়ী করতে অনুরোধ জানান তিনি। 

তিনি আরও বলেন, নির্বাচিত হলে আমি আপনাদের নিরাপত্তার একজন প্রহরি হয়ে থাকব। আমি ক্ষমতার এমপি হতে চাই না-আমি জনতার এমপি হতে চাই। আমাকে কাছে পেতে বাসায় যেতে হবে না, আমাকে আপনাদের পাশেই পাবেন। 

এ সময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy