ভোলায় অগ্রণী ব্যাংক পিএলসির ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি

সারাবাংলা

ভোলায় অগ্রণী ব্যাংক পিএলসি এর ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে ভোলা কালিনাথ রায়ের বাজার লায়ন্স

2026-02-06T16:43:33+00:00
2026-02-06T16:43:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভোলায় অগ্রণী ব্যাংক পিএলসির ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৩ পিএম   (ভিজিট : ২২২)
X

ভোলায় অগ্রণী ব্যাংক পিএলসি এর ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে  ভোলা কালিনাথ রায়ের বাজার লায়ন্স হোমিও প্যাথিক মেডিকেল কলেজ মাঠে অগ্রণী ব্যাংক পি এল সি ভোলা অগ্রণী ব্যাংক ক্রিয়া ও সাংস্কৃতিক পরিষদ ভোলা অঞ্চলে  আয়োজনে এ ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এ সময় অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের  উপ-মহাব্যবস্থাপক  গণেশ চন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সার্কেলের মহাব্যবস্থাপক, স্বপন কুমার ধর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স হেমিও প্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: মো: কামাল উদ্দিন , অগ্রণী ব্যাংক পিএলসি  বরিশাল সার্কেলের উপ-মহাব্যবস্থাপক আলাউদ্দিন আহমেদ, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সহকারি মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ খান,ভোলা আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো: মিজানুর রহমান, ওয়াপদা শাখা ব্যবস্থাপক মো: জামাল উদ্দিন, ভোলা শাখার ব্যবস্থাপক মো: জিয়া উদ্দিন, চরফ্যাশন শাখা ব্যবস্থাপক আব্দুল হালিম, কালি নাথ রায়ের বাজার শাখা ব্যবস্থাপক মো: খোরশেদ আলম, বোরহান উদ্দিন শাখা ব্যবস্থাপক মোঃ মহিউদ্দিন, বাংলা বাজার শাখা ব্যবস্থাপক মোঃ তানভীরুল আলম, দৌলতখান শাখা ব্যবস্থাপক  মোঃ কামরুল ইসলাম, লালমোহন শাখা ব্যবস্থাপক মোঃ নোমান, খায়েরহাট শাখা ব্যবস্থাপক সঞ্জয় চন্দ্র দাস, শশীভূষণ শাখা ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান, বরিশাল সার্কেলের প্রিন্সিপাল অফিসার খায়রুল বাশারসহ ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এছাড়া ও দুপুরে  ভোলায় অগ্রণী ব্যাংক পিএল সি শাখা ব্যবস্থাপকদের সম্মেলনে  প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল সার্কেলের মহা ব্যবস্থাপক স্বপন কুমার ধর।  সদ্য ২০২৫ সাল ভিত্তিক ব্যবসায়িক  লক্ষ্যমাত্রা অর্জন পর্যালোচনা এবং ২০২৬ সালের পরিকল্পনা প্রণয়নের লক্ষে  ভোলা অগ্রনী ব্যাংকের  সকল শাখার ব্যবস্থাপকদের নিয়ে ভোলা কালীনাথ রায়ের বাজার অগ্রণী ব্যাংক পি এল সি আঞ্চলিক কার্যালয়ের হলরুমে এ সম্মেলন  অনুষ্ঠিত হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy