প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২০ পিএম (ভিজিট : ১০০)

X
বগুড়া ৩৭ শিবগঞ্জ ০২ আসনে নির্বাচনি প্রচারণা এতন তুঙ্গে। দলীয় প্রার্থীকে সাথে নিয়ে নেতাকর্মীরা সকাল থেকে সন্ধা পর্যন্ত হাট-বাজার, গ্রামগঞ্জে, পাড়ামহল্লায় পথসভা, জনসভা, উঠান বৈঠক ও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট পার্থনা করছে।
একটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন নিয়ে শিবগঞ্জ-০২ আসনে প্রায় ৪লক্ষ ভোটার রয়েছে। এদের মধ্যে নারীরা তাদের পছন্দের তালিকায় প্রথম সারিতে রযেছে ধানের শীষ মনোনীত প্রার্থী মীর শাহে আলম। পক্ষান্তরে জামাতের নেতাকর্মীরাও পিছিয়ে নেই। তারাও সকাল-সন্ধ্যা পরিশ্রম করে তাদের দলীয় প্রার্থী অধ্যক্ষ শাহাদতুজ্জামানের দাঁড়িপাল্লা প্রতিক নিয়ে নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
পৌরসভা ও ইউনিয়নে ওয়ার্ড ভিত্তিক বিভিন্ন লোকালয়ে অস্থায়ী নির্বাচনি অফিসগুলো ভোটার ও সমর্থকদের উপস্থিতিতে সরগম হয়ে উঠেছে। এই আসনে সতন্ত্রসহ ৬টি দলের প্রার্থী থাকলেও লড়াই হবে ধানের শীষ ও দাড়িপাল্লার মধ্যে।
অপরদিকে হেভি ওয়েট প্রার্থী ডাকসুর সাবেক ভিপি বিশিষ্ট কলামিস্ট নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না দীর্ঘদিন যাবৎ এই এলাকায় নির্বাচন করে আসছেন। এবার তিনি কেতলি মার্কা নিয়ে জোট থেকে বেরিয়ে এসে নির্বাচনি প্রচারণায় ব্যাস্ত সময় অতিবাহিত করছে। নির্বাচনি প্রচারণার সকল দল প্রচারণা চালালেও জাতীয় পার্টির প্রার্থী শরিফুল ইসলাম জিন্না তার প্রার্থিতা প্রত্যাহার করেছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
ধানের শীষের প্রার্থী বলেন, দলের চেয়ারমান জনাব তারেক রহমান ৩১ দফা দিয়ে পরিকল্পনা ও স্বপ্ন নিয়ে দেশ গড়ার প্রত্যয় নিয়েছেন। দফার মধ্যে উল্লেখযোগ্য হলো কৃষকদের কৃষি কার্ড, মহিলাদের ফ্যামিলি কার্ড প্রদানের আশ্বাসে ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।
দেশীয় নিত্য প্রয়োজনীয় দ্রব্য ব্যাপক ভর্তুকি প্রদানের আশ্বাসে ভোটারদের মধ্যে উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। অপরদিকে জামায়াতে ইসলামের প্রার্থী অধ্যক্ষ শাহাদাতুজ্জামান বলেন, দল-মত নির্বিশেষে হিন্দু-মুসলিম ঐক্যবদ্ধ হয়ে ন্যয় বিচার প্রতিষ্ঠার লক্ষে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে কোরআন ও সুন্না অনুযায়ী দেশ পরিচালনায় সর্বস্তরের মানুষের ভোট ও সমর্থন পার্থনা করছেন।
অপর প্রার্থী ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না সন্ত্রাস দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কেতলি মার্কায় ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। পর্যবেক্ষণ করে দেখা গেছে, ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।