প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪২ পিএম (ভিজিট : ২০৫)

X
এবার হুন্ডা আর গুন্ডা বাহিনী দিয়ে ভোট করতে দিবেনা দেশ প্রেমিক সেনাবাহিনী, তবে বাইরে ছাপানো ব্যলটে সিল মেরে বাক্সে ঢুকানোর বিষয়ে সতর্ক থাকতে হবে বলে নেতাকর্মীদের হুশিয়ার থাকতে বলেছেন সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, সেনবাগ-সোনাইমুড়ি আসনের ধানের শীষের প্রার্থী জয়নুল আবদিন ফারুক।
তিনি বলেন, সুষ্ঠু ভোটে জিততে পারবে না বলে বাইরে ব্যালট ছাপিয়ে সিল মেরে মহিলাদের দিয়ে বাক্সে ঢুকানোর চেষ্টা করতে পারে একটি দল, যার প্রমাণ কয়েক জায়গায় ব্যলট ও ভোটের সিল উদ্ধার।
শুক্রবার নোয়াখালীর সেনবাগের ইয়ারপুরস্থ এমপি ভিলায় দলীয় পোলিং এজেন্টদের প্রশিক্ষণে দেয়া বক্তব্যে ফারুক এসব কথা বলেন।
ফারুক সরকারকে উদ্দেশ্য করে বলেন, আমি ৫ বারের টানা নির্বাচিত সংসদ সদস্য। আমি চাই দেশে একটি অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক, মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিক। কিন্তু যেভাবে সিল এবং ব্যালট পাওয়া যাচ্ছে, একটা সংশয় থেকেই যাচ্ছে। তাই এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও পোলিং এজেন্ট এবং নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক মাস্টার মনিরুল ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সভাপতি তামান্না ফারুক থীমা, মুক্তিযুদ্ধের প্রজন্ম সেনবাগ নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ন আহবায়ক ফারজানা ফারুক ফ্রেমাসহ দলীয় নেতৃবৃন্দ।
প্রশিক্ষণ পরিচালনা করেন মনিরুল ইসলাম, কামাল আনোয়ার লিংকন, মোঃ আলমগীর বাবুল, মোহাম্মদ জসিম উদ্দিন। এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে কেন্দ্রে দ্বায়িত্বপ্রাপ্ত পোলিং এজেন্ট নারী ও পুরুষরা উপস্থিত ছিলেন।