নারীর গোসলের ভিডিও ধারণের অ‌ভি‌যোগ, গ্রেপ্তার ১

নল‌ছি‌টি (ঝালকা‌ঠি) প্রতি‌নি‌ধি

সারাবাংলা

ঝালকাঠির নলছিটিতে এক গৃহবধূর গোসলের ভিডিও গোপনে ধারণ করে ব্ল্যাকমেইল, একাধিকবার ধর্ষণ ও নগদ টাকা-স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগে তিমিরকাঠি

2026-02-06T12:07:04+00:00
2026-02-06T12:07:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নারীর গোসলের ভিডিও ধারণের অ‌ভি‌যোগ, গ্রেপ্তার ১
নল‌ছি‌টি (ঝালকা‌ঠি) প্রতি‌নি‌ধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৭ পিএম   (ভিজিট : ৫৩)
ক‌ম্পিউটার ও ল্যাব সহকারী মো. জাহিদুল ইসলাম
X

ক‌ম্পিউটার ও ল্যাব সহকারী মো. জাহিদুল ইসলাম

ঝালকাঠির নলছিটিতে এক গৃহবধূর গোসলের ভিডিও গোপনে ধারণ করে ব্ল্যাকমেইল, একাধিকবার ধর্ষণ ও নগদ টাকা-স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগে তিমিরকাঠি গ্রামের হারুন অর রশিদ তালুকদারের ছেলে নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের ক‌ম্পিউটার ও ল্যাব সহকারী মো. জাহিদুল ইসলাম (৩৯)-কে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) গ্রেপ্তার করেছে পুলিশ।


ভুক্তভোগী নারী (৩৪) নলছিটি থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেন, তার স্বামী ব্যবসার কাজে ঢাকা থাকায় তিনি সন্তানদের নিয়ে বাড়িতে বসবাস করতেন। ২০২০ সালের ১৭ জুন দুপুরে বাড়ির গোসলখানায় গোসলের সময় প্রতিবেশী জাহিদুল ইসলাম গোপনে ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল শুরু করে।


এজাহারে আরও বলা হয়, ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন স্থানে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে এবং প্রতারণার মাধ্যমে নগদ আড়াই লাখ টাকা ও প্রায় সাড়ে চার লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাৎ করে। পরে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে কৌশলে বরিশালে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে বিয়ে করতে বাধ্য করে। কয়েক মাস পর পরিস্থিতির চাপে ভুক্তভোগী ডিভোর্স দিতে বাধ্য হন।


এরপরও অভিযুক্ত বিভিন্ন সময় ভয়ভীতি ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল বলে অভিযোগ। সর্বশেষ গত ১০ নভেম্বর ২০২৫ রাত সাড়ে ৯টার দিকে ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করে তাকে আবারও জোরপূর্বক ধর্ষণ করে এবং ঘটনা জানালে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। ঘটনার পর ভুক্তভোগী থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।


নলছিটি গার্লস স্কুল আ‌্যান্ড ক‌লে‌জের প্রধান শিক্ষক জলিলুর রহমান আকন্দ বলেন, অভিযুক্ত ল্যাব অপারেটরকে বিধি অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হবে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


নলছিটি থানার ওসি আরিফুল আলম বলেন, 'ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy