শেরপুরে মাটির নিচে মিলল ‘খনিজ তেল’ সদৃশ পদার্থ!

শেরপুর প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের শ্রীবরদীতে মাটি খুড়তে গিয়ে তেল সদৃশ বস্তু পাওয়ার খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।আজ শুক্রবার দুপুরে উপজেলার

2026-02-06T20:29:08+00:00
2026-02-06T20:29:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুরে মাটির নিচে মিলল ‘খনিজ তেল’ সদৃশ পদার্থ!
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৯ পিএম   (ভিজিট : ২৪৮)
X

শেরপুরের শ্রীবরদীতে মাটি খুড়তে গিয়ে তেল সদৃশ বস্তু পাওয়ার খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আজ শুক্রবার দুপুরে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঢনঢনিয়া ব্রীজের নিচে স্থানীয় জনৈক শাহিদা আক্তার নামে এক মহিলা মাটি খুড়তে গিয়ে তেল সদৃশ পদার্থ বের হতে দেখেন। পরে তিনি বিষয়টি সবাইকে জানালে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পরে দলে দলে লোকজন এসে মাটি খুড়ে তেল বের করে বাটি ও বোতলে ভরে নিয়ে যান। অনেকে আবার আগুন জ্বালিয়ে তেল পরীক্ষা করেন।

খবর পেয়ে শ্রীবরদী থানার পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করে। তবে সত্যি সেখানকার মাটির নিচে তেলের খনি আছে কিনা তা নিশ্চিত করে কেউ বলতে পারছেন না।

স্থানীয় বাসিন্দা শিক্ষক মেহেদী হাসান মন্ডল বলেন, নামাজের পর লোকমুখে শোনতে পেয়ে সেখানে যাই। মাটির এত উপরে তেল কোথা হতে এলো এটা সত্যি আশ্চর্যের বিষয়। বিষয়টি পরীক্ষা করে দেখা দরকার বলেও তিনি মন্তব্য করেন।

এ বিষয়ে কথা বলার জন্য ছুটির দিন থাকায় উপজেলা প্রশাসনের কাউকে পাওয়া যায়নি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy