বোয়ালমারীতে বিএনপির তিন নেতা বহিষ্কার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির তিন নেতাকে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে

2026-02-07T10:51:55+00:00
2026-02-07T10:51:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বোয়ালমারীতে বিএনপির তিন নেতা বহিষ্কার
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫১ এএম   (ভিজিট : ১৩৭)
X

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির তিন নেতাকে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন- বোয়ালমারী উপজেলা বিএনপির সহ-সভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবু এবং উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি বিশ্বজিৎ রাজবংশী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় বোয়ালমারী উপজেলা বিএনপির সব পদ থেকে ওই তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত ৬ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে।

এতে আরও বলা হয়, বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন নেতাকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy