নির্বাচনকে সামনে রেখে ইসলামপুরে জামায়াতে ইসলামীর জনসভা

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

সারাবাংলা

জামালপুরের ইসলামপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের

2026-02-07T12:00:08+00:00
2026-02-07T12:00:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্বাচনকে সামনে রেখে ইসলামপুরে জামায়াতে ইসলামীর জনসভা
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০০ পিএম   (ভিজিট : ২২৩)
X

জামালপুরের ইসলামপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের বেনুয়ারচর বাজারে ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে এ জনসভার আয়োজন করা হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. অধ্যক্ষ মাওলানা ছামিউল হক ফারুকী।

প্রধান অতিথির বক্তব্যে ড. ছামিউল হক ফারুকী বলেন, সৎ, দক্ষ ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা ছাড়া দেশের মানুষের প্রকৃত মুক্তি সম্ভব নয়। তিনি বলেন, ইসলামভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে শোষণ, দুর্নীতি ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাড়ি পাল্লা প্রতীকে ভোট দিয়ে ইসলামী আন্দোলনকে শক্তিশালী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামপুর উপজেলা আমীর মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, ইসলামপুরের মানুষ পরিবর্তন চায়। তারা আর দুর্নীতিবাজ ও ব্যর্থ নেতৃত্ব দেখতে চায় না। জামায়াতে ইসলামীর নেতৃত্বই পারে ইসলামপুরকে একটি ন্যায়ভিত্তিক ও উন্নত জনপদে রূপ দিতে।

জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১নং চরপুটিমারী ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা আমীর অধ্যক্ষ খলিলুর রহমান, জামায়াত নেতা আলী হোসেন, সুজাউদ্দিন সাদাসহ জনসভায় স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy