পূর্বধলায় বিএনপির প্রার্থী আবু তাহের তালুকদারের নির্বাচনী প্রচারণায় লুৎফুজ্জামান বাবর

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার পূর্বধলায় বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু তাহের তালুকদারের নির্বাচনী প্রচারণায় ভোট প্রার্থনা করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান

2026-02-07T12:08:46+00:00
2026-02-07T12:08:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পূর্বধলায় বিএনপির প্রার্থী আবু তাহের তালুকদারের নির্বাচনী প্রচারণায় লুৎফুজ্জামান বাবর
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৮ পিএম   (ভিজিট : ২৬২)
X

নেত্রকোনার পূর্বধলায় বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু তাহের তালুকদারের নির্বাচনী প্রচারণায় ভোট প্রার্থনা করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) উপজেলার নারান্দিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এ সময় তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

লুৎফুজ্জামান বাবর বলেন, পূর্বধলা আসনের বিএনপি প্রার্থী আবু তাহের তালুকদার দলনিষ্ঠ, দীর্ঘদিন কঠিন সময়ে নেতৃত্ব দিয়েছেন এবং বহু জেল-জুলুম সহ্য করেছেন। তাই কারো কথায় বিভ্রান্ত না হয়ে তাকে বিজয়ী করতে ধানের শীষে ভোট দিতে হবে। আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাই তার আস্থাভাজন আবু তাহের তালুকদারকে ভোট দিয়ে জয়ের সুযোগ করে দিতে হবে।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ১৬১ নেত্রকোনা ৫ আসনের বিএনপি প্রার্থী আবু তাহের তালুকদার। নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবান সরকার সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক আফতাব আহমেদ শাজাহান সঞ্চালনা করেন।

অন্যান্য উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব বাবুল আলম তালুকদার, যুগ্ম আহ্বায়ক সায়েদ আল মামুন শহীদ, যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভা শুরুতে উপজেলা নেতৃবৃন্দ প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেন। সমাবেশ সফল করতে সকাল থেকেই নারান্দিয়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে শতাধিক নেতাকর্মী উপস্থিত হন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy