টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু হুজাইফার মৃত্যু

অনলাইন ডেস্ক

সারাবাংলা

মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত টেকনাফের হোয়াইক্যংয়ের ৯ বছর বয়সী শিশু হুজাইফা সুলতানা আফনান মারা গেছেন।শনিবার

2026-02-07T12:21:36+00:00
2026-02-07T12:21:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু হুজাইফার মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২১ পিএম   (ভিজিট : ১৮৫)
 হুজাইফা সুলতানা আফনান
X

হুজাইফা সুলতানা আফনান

মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত টেকনাফের হোয়াইক্যংয়ের ৯ বছর বয়সী শিশু হুজাইফা সুলতানা আফনান মারা গেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটে রাজধানীর জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার মামা মাহফুজুর রহমান।

হুজাইফা ১১ জানুয়ারি সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে আহত হন। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও তার অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে নেওয়া হয়।

এদিকে রাখাইন রাজ্যে সাম্প্রতিক সময়ে বিমান হামলা, ড্রোন হামলা, মর্টার শেল এবং বোমা বিস্ফোরণ বেড়েছে। মংডু টাউনশিপের আশপাশে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির অবস্থানে সরকারি বাহিনী বিমান হামলা জোরদার করেছে। একই সঙ্গে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে সীমান্ত পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এই পরিস্থিতির প্রভাব বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতেও পড়ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy