প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৯ পিএম (ভিজিট : ১৪৬)

X
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয়তাবাদী দল বিএনপির নেতা-কর্মীরা নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সভা সমাবেশ, উঠান বৈঠক ও বিভিন্ন ধরনের কর্মসূচির মধ্যে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) কবাই ইউনিয়ন বিএনপির আয়োজনে ধানের শীষের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের সমর্থনে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বিকেল চারটায় নির্ধারিত জনসভা পূর্বেই জনসমুদ্রে পরিণত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কামরুল হাসান রুবেল, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গাজী কাওসার আহমেদ মন্টু। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।
সভায় প্রধান বক্তা ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসিরউদ্দিন জোমাদ্দার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক হারুন অর রশিদ জোমাদ্দার, সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, উপজেলা বিএনপির ০১ নং সদস্য ও প্রার্থী আবুল হোসেন খানের সহধর্মিণী বেগম সেলিনা হোসেন বাবলী। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সদস্য রুহুল আমিন জোমাদ্দার, জিয়াউল হাসান জুয়েল সিকদার, অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ, সিকদার খলিলুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি এনায়েত হোসেন খান বিপু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহমুদ খান সুমন, কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, শ্রমিক দলের সভাপতি এস এম এম মনির, জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক মির্জা খাদিজা বেগম, কবাই বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস মিয়া, চরামদ্দী বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম সোহাগ এবং অন্যান্য নেতাকর্মী।
জনসভায় প্রায় দশ হাজার সাধারণ মানুষ অংশ নেন। প্রধান অতিথি আবুল হোসেন খান তার বক্তব্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, সন্ত্রাসমুক্ত ও সমৃদ্ধ বাকেরগঞ্জ বিনির্মাণে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মোঃ কামরুল হাসান রুবেল বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানকে ৯০ শতাংশ ভোট দিয়ে নির্বাচিত করব ইনশাআল্লাহ। নির্বাচিত হলে কবাই ইউনিয়ন হবে উন্নয়নের রোল মডেল, সাধারণ মানুষ পাবেন ন্যায় বিচার এবং সবধরনের নাগরিক সুবিধা সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে।