নীলফামারীতে ৪টি আসনে ভোটের লড়াইয়ে জামায়েত-বিএনপির শক্ত অবস্থান

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর ৪টি আসনে রাজনৈতিক লড়াই উত্তপ্ত হয়ে উঠেছে। বিশেষ করে জামায়াতে ইসলামী সব

2026-02-07T13:17:24+00:00
2026-02-07T13:17:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নীলফামারীতে ৪টি আসনে ভোটের লড়াইয়ে জামায়েত-বিএনপির শক্ত অবস্থান
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৭ পিএম   (ভিজিট : ২১৭)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর ৪টি আসনে রাজনৈতিক লড়াই উত্তপ্ত হয়ে উঠেছে। বিশেষ করে জামায়াতে ইসলামী সব আসনে শক্ত অবস্থানে থাকা সত্ত্বেও বিএনপি ও জাপার কিছু আসনে সমীকরণ পাল্টানোর চেষ্টা চালাচ্ছে।

নীলফামারী-১ আসন (ডোমার-ডিমলা):
দীর্ঘ সময় জামায়াতে ইসলামী এই আসন দখল করতে না পারলেও এবার তারা জয়লাভের চেষ্টা চালাচ্ছে। বিএনপি’র জোটপ্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা মঞ্জুরুল ইসলাম। প্রধান প্রতিদ্বন্দ্বীরা হলেন জামায়াতে ইসলামী প্রার্থী আব্দুর সাত্তার, জাতীয় পার্টির তছলিম উদ্দিন, সমাজতান্ত্রিক দল মার্কসবাদীর রফিকুল ইসলাম, ন্যাশনাল পার্টি ন্যাপের জেবেল রহমান গনি, বিএনএফ এর সিরাজুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুর জলিল এবং জাতীয় পার্টি জেপি মখদুম আজম মাশরাফি। ভোটার সংখ্যা ৪ লাখ ৬০ হাজার ৭৮৫। এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে জামায়াত ও জাপার মধ্যে।

নীলফামারী-২ আসন (সদর উপজেলা):
১৯৯৬ সালে জামায়াতের মিজানুর রহমান নির্বাচিত হলেও ২০০১ থেকে ২০২৪ পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান নূর দখল রাখেন। এবার জয় পেতে শক্ত অবস্থান তৈরি করেছে বিএনপি ও জামায়াত। বিএনপির প্রার্থী শাহরিন ইসলাম তুহিন, জামায়াতের প্রার্থী আল ফারুক আব্দুল লতিফ, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাছিবুল ইসলাম, খেলাফত মজলিসের সরোয়ারুল ইসলাম, বিএনএফ’র সিরাজুল ইসলাম ও স্বতন্ত্র মিনহাজুল ইসলাম মনিহাজ লড়ছেন। ভোটার সংখ্যা ৩ লাখ ৮৫ হাজার ৭৮৫।

নীলফামারী-৩ আসন (জলঢাকা):
পূর্বের নির্বাচনে এখানে বিভিন্ন দলের প্রার্থী জয়লাভ করলেও এবার জয়লাভের লড়াইয়ে শক্ত অবস্থানে রয়েছে বিএনপি ও জামায়েত। বাংলাদেশ জামায়েত ইসলামী প্রার্থী ওবায়দুল্লাহ সালফী, বিএনপি’র আলহাজ্ব সৈয়দ আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো আমজাদ হোসেন সরকার ও জাতীয় পার্টির মো রোহান চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৪৪৬।

নীলফামারী-৪ আসন (সৈয়দপুর-কিশোরগঞ্জ):
২০০১ থেকে ২০২৪ পর্যন্ত জাতীয় পার্টি বিভিন্ন সময়ে আসন দখল রাখলেও এবার বিএনপি ও জামায়েত জয়লাভের জন্য মরিয়া। জাতীয় পার্টির প্রার্থী মির্জা শওকত আকবর রওশন, ইসলামী আন্দোলন বাংলাদেশের শহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক দল মার্কসবাদীর মাঈনুল ইসলাম, বিএনপির সাবেক সহ সভাপতি রিয়াদ আরফান সরকার (স্বতন্ত্র), আব্দুর গফুর সরকার লড়ছেন। ভোটার সংখ্যা ৪ লাখ ৫১ হাজার ৮১৪। এখানে মূল লড়াই হবে জাতীয় পার্টি ও বিএনপি/জামায়েতের মধ্যে, তবে আঞ্চলিকভাবে ত্রিমূখী লড়াই আশা করা হচ্ছে।

মোটমাট, নীলফামারীতে ৪টি আসনে জামায়াতে ইসলামী শক্ত অবস্থানে থাকলেও বিএনপি ও জাপা কয়েকটি আসনে সমীকরণ পাল্টাতে কার্যকর প্রার্থী রেখেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy