দশমিনায় যৌথবাহিনী ও পুলিশের অভিযানে অস্ত্র-মাদকসহ যুবক আটক

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর দশমিনা উপজেলায় যৌথবাহিনী ও থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও মাদকসহ শাহীন (২৫) নামে এক যুবককে আটক

2026-02-07T13:58:58+00:00
2026-02-07T13:58:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দশমিনায় যৌথবাহিনী ও পুলিশের অভিযানে অস্ত্র-মাদকসহ যুবক আটক
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৮ পিএম   (ভিজিট : ৩৯২)
X

পটুয়াখালীর দশমিনা উপজেলায় যৌথবাহিনী ও থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও মাদকসহ শাহীন (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।

শুক্রবার (রাত ৩টা) উপজেলার আলীপুর ইউনিয়নের আলীপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শাহীন ঐ এলাকার মজিবুর খলিফার ছেলে।

জানা গেছে, দশমিনা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বিএ-৭৮৩২ মেজর তানজিল নূরের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় শাহীনের কাছ থেকে ৪টি দেশীয় অস্ত্র, ২ গ্রাম গাঁজা, ২ পিস ইয়াবা, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম, ২টি মোবাইল ফোন, ১টি মাদক পরিমাপের যন্ত্র এবং ৫টি সিরিঞ্জ উদ্ধার করা হয়।

দশমিনা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর তানজিল নূর জানান, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে আলীপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তাকে আইনগত ব্যবস্থার জন্য থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাদাত মো. হাছনাইন পারভেজ বলেন, সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে শাহীন নামের এক ব্যক্তিকে অস্ত্র ও মাদকসহ আটক করা হয়েছে। তাকে থানায় সোপর্দ করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy